চট্টগ্রামে গৃহবধূ হত্যায় স্বামীসহ গ্রেফতার ২

চট্টগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের রাউজান উপজেলার গৃহবধূ রোকসানা আক্তারকে হত্যার দায়ে সোহেল (৩০) ও মো. জহির (৩০) নামে দুইজনকে গ্রেফতার করেছে

2023-01-02T18:47:39+00:00
2023-01-02T18:47:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে গৃহবধূ হত্যায় স্বামীসহ গ্রেফতার ২
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩, ৬:৪৭ পিএম   (ভিজিট : ১৯৫)
X

চট্টগ্রামের রাউজান উপজেলার গৃহবধূ রোকসানা আক্তারকে হত্যার দায়ে সোহেল (৩০) ও মো. জহির (৩০) নামে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা দুইজনই এ মামলার এজাহারনামীয় আসামি।

গত সোমবার রাঙ্গুনিয়ার ইমামনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই আসামিকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব।

র‌্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার জানান, তিন সন্তানের জননী রোকসানাকে যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। যৌতুক না পেয়ে তাঁকে হত্যা করা হয়। গত ১ ডিসেম্বর রাউজান থানা পুলিশ স্বামীর বসত ঘরের বাউন্ডারি থেকে তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করে। রোকসানার স্বামী আজমকে গ্রেফতারের পর ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy