সিদ্ধিরগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর ‘সালেহা বেগম হত্যা মামলার’ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফিরোজকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।র‌্যাব-১১ এর একটি দল আজ

2023-01-02T19:24:19+00:00
2023-01-02T19:24:19+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সিদ্ধিরগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩, ৭:২৪ পিএম   (ভিজিট : ১৬৯)
X

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর ‘সালেহা বেগম হত্যা মামলার’ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফিরোজকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১১ এর একটি দল আজ সোমবার ভোরে ঢাকা জেলার ডেমরা থানার ডগাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ফিরোজ সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ বাতেনপাড়া এলাকার নবী হোসেনের পুত্র।
 
র‌্যাব-১১ এর উপ পরিচালক ও কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকায় সালেহা বেগম নামে ১ জন নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।

উক্ত ঘটনায় ভিকটিমের স্বামী মো. বাদশা মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা (নং ৪৩) দায়ের করেন। উক্ত মামলায় গ্রেফতারকৃত ফিরোজ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। গ্রেফতারকৃত আসামিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy