বেড়ায় ৫০৬ বোতল ফেন্সিডিলসহ ২ জন আটক

বেড়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার বেড়ায় ৫০৬ বোতল ফেন্সিডিল ও একটি ট্রাকসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-১২।জানা যায় সোমবার(২ জানুঃ) বিকেলে সিনিয়র

2023-01-03T11:35:14+00:00
2023-01-03T11:35:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেড়ায় ৫০৬ বোতল ফেন্সিডিলসহ ২ জন আটক
বেড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ১১:৩৫ এএম   (ভিজিট : ২০৫)
X


পাবনার বেড়ায় ৫০৬ বোতল ফেন্সিডিল ও একটি ট্রাকসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-১২।

জানা যায় সোমবার(২ জানুঃ) বিকেলে সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে পাবনার র‌্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে, জেলার বেড়া উপজেলাধীন আমিনপুর কাজিরহাট ঘাট এর পল্টুনের উপর একটি মাদক উদ্ধার অভিযান চালিয়ে ৫০৬ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি ট্রাকসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

আটককৃত হলেন  ঝিনাইদহ জেলার মহেষপুর উপজেলার তালশার উত্তরপাড়া গ্রামের জাকির আলী মন্ডলের ছেলে তৌহিদ জীবন (২০) একই গ্রামের মোক্তার হোসেনের ছেলে বখতিয়ার হোসেন (২৫)।

ঘটনার সত্যতার স্বিকার করে এএসপি কিশোর রায় বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় পরিবহনের মাধ্যমে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের ও জব্দকৃত আলামতসহ আমিনপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy