
X
লালমনিরহাট স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এল,জি,ই,ডি)র সিনিয়র সহকারি প্রকৌশলী আঃ মন্নাফের পাওয়ার চিপ ইঞ্জিনিয়ার।তাহার ক্ষমতায় তিনি সকল অপকর্ম করেন।
সম্প্রতি তার বিরুদ্ধে ঠিকাদারের কাছে কাজ বাবদ ২% ঘুষ দাবী করার অভিযোগ উঠেছে।এই ঘটনায় ঠিকাদার সমিতি লালমনিরহাট জেলা(এল,জি,ই,ডি)র নির্বাহী প্রকৌশলী বরাবর একটি লিখিত অভিযোগ দেন।
সোমবার ২রা জানুয়ারি বেলা ১১টায় লালমনিরহাট (এল,জি ,ই,ডি)র নির্বাহী প্রকৌশলী মঞ্জুর কাদের এলাহীর কার্যালয়ে ঘটনাটি ঘটে,ঠিকাদার আতাউর রহমান বাবু গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দরপত্রে অংশগ্রহন করে লটারীতে কাজ পান,যার প্যাকেজ নং LGED/LaL/GOBM/21-22- W30 -W32, উক্ত কাজের বিপরীতে দরপত্রের সহিত দেওয়া ব্যাংক ড্রাফট উত্তোলনের জন্য আবেদন করেন,এসময় এল,জি,ই,ডি,র সিনিয়র সহকারি প্রকৌশলী আঃমন্নাফ নির্বাহী প্রকৌশলীর রুমে প্রবেশ করেন,ঠিকাদার আতাউর রহমান বাবু ব্যাংক ড্রাফট ফেরত চাইলে,সিনিয়র সহকারী প্রকৌশলী বলেন,ব্যাংক ড্রাফট ফেরত নিতে হলে কাজের জন্য ২% হারে টাকা দিতে হবে।
ঠিকাদার আতাউর রহমান বাবু এসময় অন্যান্য ঠিকাদারের উপস্থিতিতে বলেন আমি লটারিতে কাজ পেয়েছি, আর বর্তমান বাজার মূল্যে ২%ঘুষ দিয়ে কাজ করা সম্ভব নয়।এসময় সিনিয়র সহকারী প্রকৌশলী আঃ মন্নাফ বলেন টাকা না দিলে কাজ বাজেয়াপ্ত করা হবে।এই ঘটনায় ঠিকাদার আতাউর রহমান বাবু প্রতিবাদ করলে, নির্বাহী প্রকৌশলী মঞ্জুর কাদের এলাহী ও ঠিকাদার বদরুজ্জামান প্লাবনের সামনে আঃমন্নাফ ঠিকাদার আতাউর রহমান বাবুর সাথে অশোভনীয় আচরন করে।
এই ঘটনায় নির্বাহী প্রকৌশলী মঞ্জুর কাদের এলাহী তাৎক্ষনিক ভাবে পরিস্থিতি শান্ত করতে আঃ মন্নাফ কে রুম থেকে বেরিয়ে যেতে বলেন। এই ঘটনাকে কেন্দ্র করে লালমনিরহাট জেলা ঠিকাদার সমিতি, সিনিয়র সহকারী প্রকৌশলী আঃ মন্নাফের বিরুদ্ধে নির্বাহী প্রকৌশলী বরাবরে একটি অভিযোগ করেন।
এতে এল,জি,ই,ডির ১৭ জন তালিকা ভুক্ত ঠিকাদার স্বাক্ষর করেন। ঠিকাদার আতাউর রহমান বাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এল,জি,ই,ডির সিনিয়র সহকারি প্রকৌশলী আঃ মন্নাফ একজন দূর্নিতী গ্রস্থ কর্মকর্তা,সে আমার কাছে লটারির কাজ বাবদ ২% টাকা ঘুষ দাবী করে,এটা দিতে অস্বীকৃতি জানালে সে আমার কাজ বাজেয়াপ্ত করার হুমকী সহ আমার সাথে অশোভনীয় আচরন করে।
আমি সততার সহিত ঠিকাদারি করে আসছি দীর্ঘদিন ধরে, আমার হাত দিয়ে পিটিআই ভবন, ২৫০ শয্যা হাসপাতাল ভবন নির্মিত হয়েছে।কখনো এ ধরনের ঘটনার সম্মুখীন হয়নি যেটা আঃ মন্নাফ আমার সাথে ঘটালো,আমি এই দূর্নিতীবাজ কর্মকর্তার অপসারন চাই।
ইতিপূর্বে এল,জি,ই,ডির সিনিয়র প্রকৌশলী আঃ মন্নাফের বিরুদ্ধে ঠিকাদারদের সাথে ঘুষ নিয়ে বাক বিতান্ডা সহ, সরকারি গাড়ী নিজের পারিবারিক কাজে ব্যাবহার করে লক্ষ লক্ষ টাকা সরকারের তেল পোড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকায় নিউজ প্রকাশিত হয়েছিল।
সিনিয়র সহকারি প্রকৌশলী আঃ মন্নাফের সাথে কথা হলে, তিনি ঘটনার কথা অস্বীকার করেন,এবং তার অফিসে দেখা করতে বলেন।এবং বলেন ঠিকাদাররা আমার কোন ক্ষতি করতে পারবে না।কারন চিপ ইঞ্জিনিয়ার আমার পকেটে।
-বাবু/এ.এস