ঘাটাইলে ট্রাকের চাপায় পৃষ্টহয়ে যুবক নিহত

রেজাউল করিম খান, ঘাটাইল (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইলে কাজে যাওয়ার সময় ড্রাম ট্রাকের চাপায় মো. সোহাগ (২৫) নামে বাকপ্রতিবন্ধী এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

2023-01-03T14:24:21+00:00
2023-01-03T14:24:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে ট্রাকের চাপায় পৃষ্টহয়ে যুবক নিহত
রেজাউল করিম খান, ঘাটাইল (টাঙ্গাইল)
প্রকাশ: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ২:২৪ পিএম   (ভিজিট : ২২৯)
X


টাঙ্গাইলের ঘাটাইলে কাজে যাওয়ার সময় ড্রাম ট্রাকের চাপায় মো. সোহাগ (২৫) নামে বাকপ্রতিবন্ধী এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও চারজন আহত হন।

আজ মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় ঘাটাইল পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ উপজেলার জামুরিয়া ইউনিয়নের ছোনোটিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি রাজমিস্ত্রির সহকারি হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, সোহাগসহ পাঁচজন ভ্যানে করে কাজে যাচ্ছিল। তারা শাপলা শিশু পার্কের সামনে পৌঁছলে অপর দিক থেকে আসা ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের চাপায় পৃষ্টহয়ে সোহাগের মৃত্যু হয়। এছাড়া আহত অপর চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ঘাটাইল থানার উপ-পরিদর্শক মো. হাফিজ জানান, মরদেহের সুরতহাল করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy