প্রকাশ: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ৫:১৮ পিএম আপডেট: ০৩.০১.২০২৩ ৫:২০ পিএম (ভিজিট : ৩০৯)

X
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া এলাকায় জমিতে সেচের পানি নেওয়ার ভরাট হয়ে যাওয়া খাল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার(৩ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, কৃষি কর্মকর্তা শাহানা বেগম এবং জেলা পান্নি উনন্নয়ন বিভাগের উপসহকারি প্রকৌশলী মো. মহিউদ্দিন এবং স্থানীয় চেয়ারম্যান মো. জালাল উদ্দিন খালটি পরিদর্শনে যান।
এসময় তারা খাল ভরাট হওয়ার বিষয়ে সরজমিনে ঘুরে দেখেন এবং পানির অভাবে জমিতে চাষাবাদের বিষয়ে কৃষকদের সাথে কথা বলেন। এসময় সুইস গেটের জল কপাট (দরজা) নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি অবলোকন করেন। এর আগে ১ জানুয়ারি দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকায় ‘খাল ভরাটে অনাবাদি শত বিঘা জমি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরই প্রেক্ষিতে প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান।
জানা যায়, ভারতের ত্রিপুরা থেকে দক্ষিণ ইউনিয়নের কেন্দুয়াই হয়ে সাতপাড়া এলাকা দিয়ে বয়ে যাওয়া জাজি নদীর পুরাতন সুইস গেইট থেকে ৩০/৩৫ বছর আগে আধা কিলোমিটার দূরত্বের একটি খাল খনন করে কৃষকেরা। ওই খাল থেকে ডিজেল পাওয়ার পাম্প মেশিন দিয়ে দিয়ে জমিতে পানি নিয়ে চাষাবাদ করা হতো কৃষকেরা। কিন্তু গত ২/৩ বছর আগে পলি মাটি জমে খালটি অনেকটা ভরাট হয়ে গেছে। মাত্র আধা কিলোমিটার দৈর্ঘ্যরে এই খাল ভরাট হয়ে যাওয়ায় পানি নিতে পারছে না কৃষকেরা। এতে ওই জমিগুলোতে চাষাবাদ করতে পারছে কৃষকরা। খালটি খনন করতে প্রশাসনের নিকট লিখিত আবেদন করেন সাতপাড়া গ্রামের কৃষক ও সাবেক ইউপি মেম্বার মো. ফালু মিয়া।
এ ব্যাপারে জেলা পান্নি উনন্নয়ন বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মহিউদ্দিন বলেন, আমাদের ম্যাকানিকেল টিম আগামী সপ্তাহে এলাকাটি ভিজিট করবেন। আশা করছি এই মাসের মধ্যে কৃষকের পানি সরবরাহ করতে পারবো।
উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পরে এবং খাল ভরাট হওয়ার বিষয়ে আমার কাছে একটি আবেদন আসে। খালটি মূলত পানি উন্নয়ন বোর্ড দেখভাল করেন। বিষয়টি জানার সাথে সাথে আমি পানি উন্নয়ন বোর্ড অবগত করেছি। আজকে কৃষি কর্মকর্তা, বিএডিসির প্রকৌশলী, স্থানীয় চেয়ারম্যান এবং কৃষকদের সঙ্গে নিয়ে এলাকাটি পরিদর্শন করেছি। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে নিশ্চয়তা প্রদান করেছে এই মৌসুমেই যাতে কৃষকেরা পানি পায় সে ব্যবস্থা করবেন।
বাবু/জেএম