কাজিপুরে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের কাজিপুরে ৫২০ জন অসহায় হতদরিদ্রকে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র দেয়া হয়েছে। উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের শীতার্ত হত-দরিদ্ররা এ উপহার

2023-01-03T17:33:00+00:00
2023-01-03T17:33:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাজিপুরে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ৫:৩৩ পিএম   (ভিজিট : ১৭৭)
X

সিরাজগঞ্জের কাজিপুরে ৫২০ জন অসহায় হতদরিদ্রকে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র দেয়া হয়েছে। উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের শীতার্ত হত-দরিদ্ররা এ উপহার পেয়েছেন।

সোমবার (২ জানুয়ারি) ভার্চুয়ালি এই বিতরণ কাজের উদ্বোধন করেন সিরাজগঞ্জ -১ কাজিপুর আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। পরে ইউনিয়ন পরিষদ চত্বরে উপস্থিত থেকে হাতে হাতে বিতরণ করেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু।

শীতবস্ত্র পেয়ে আশি বছর বয়সি সাতকয়ার আমেনা খাতুন বলেন, 'প্রধানন্ত্রী আমাগোরে আইজক্যা কম্বল দিছে। ঠান্ডার সময় এই কম্বল পাইয়া খুবই ভালো লাগতাছে। প্রধানমন্ত্রীকে ধইন্যোবাদ।

লক্ষীপুরের রুবিয়া বলেন, 'শীতে খুব কষ্ট হয়। আইজক্যা কম্বল দিছে আমাগোরে। খুবই খুশি হছি। আর কষ্ট হইবো না।' ভানুডাঙ্গার জহুরা (৮০) বলেন, 'জারে বাইর হইবার পারি না। গরিব মানুষ আমরা। কম্বলও কিনবার পারিনা। শেখ হাসিনার কম্বল পায়া খুব খুশি হছি- আল্লাহ জানি হাসিনাকে মেলা দিন বাচায়া রাহে।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy