কেরানীগঞ্জে গরু চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

ঢাকার কেরানীগঞ্জে গরু চোর চক্রের চার সদস্যকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল। অভিযানকালে ওই চক্রের

2023-01-03T17:50:07+00:00
2023-01-03T17:50:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে গরু চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ৫:৫০ পিএম   (ভিজিট : ১৯৪)
X

ঢাকার কেরানীগঞ্জে গরু চোর চক্রের চার সদস্যকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল। অভিযানকালে ওই চক্রের কাছ থেকে একটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুন-অর রশীদ এ তথ্য নিশ্চিত করেন। এঘটনায় উপজেলার ব্রাহ্মণকিত্তা গ্রামের আইয়ুব আলীর পুত্র কৃষক মো. শামীম বাদী হয়ে অজ্ঞাতনামা মামলা করেন। 

ওসি জানায়, গত ২ জানুয়ারি কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব ব্রাহ্মনকিত্তা ফরেস্ট ক্যাফে রেস্তোরাঁর উল্টো দিকের মাঠে ঘাস খাওয়ার উদ্দেশ্য দুটি বাছুর সহ গাভীকে খুঁটি সঙ্গে বেঁধে রেখে বাসায় যান কৃষক। পরে কৃষক শামীম এসে দেখেন হলুদ রঙের গাভীটি নেই। ঐদিন কৃষক কেরানীগঞ্জ মডেল থানায় অজ্ঞাতনামা গরু চুরি মামলা করেন।

মামলা রুজু হওয়ার ২৪ ঘন্টার মধ্যে অভিযানে ওই চক্রকে আটক করতে এসআই অলক কুমার দে, এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে ঘটনার সঙ্গে জড়িত চোরচক্রের চার সদস্যকে আটক করতে সক্ষম হয় পুলিশ। 

ওসি মামুন-অর রশীদ বলেন, এসময় গোপন সংবাদের ভিত্তিতে ডায়মন্ড মোলামাইন ফ্যাক্টরী এলাকা থেকে পিক-আপ করে গাভীটি বিক্রির উদ্দেশ্য যাওয়ার পথে সক্রিয় চোর চক্রের সদস্যদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন - হাবিবুর রহমান (৩০), আসাদুর রহমান (২৪), লাফি (২৮) ও জুয়েল হাওলাদার। 

ওসি আরও জানায়, সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থকনা অন্তত একাধিক গরু চুরির ঘটনা সংগঠিত হয়েছে। এই চক্রটি গরু কেনা-বেচা এবং কসাই কাজে জড়িত। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy