প্রকাশ: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ৫:৫৩ পিএম (ভিজিট : ২০৮)

X
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি রাজবাজারে ভ্রাম্যমাণ আদালতে ২ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (০৩ জানুয়ারী) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী।
জানা যায়, পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় পাটজাত পণ্যের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ অনুযায়ী ভাই ভাই অটো রাইস মিল মালিক বাবু নারায়ণ চন্দ্রনাথকে ১০ হাজার টাকা এবং সজিব পোল্ট্রি ফিড মালিক মো. সিহাব হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী বলেন ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
বাবু/জেএম