আখাউড়া স্কফ সিরাপসহ আটক ১
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ৭:০২ পিএম (ভিজিট : ২৩৫)

X
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৯ বোতল স্কফ সিরাপসহ সফর আলী নামে একজনকে আটক করেছে পুলিশ। সফর আলী উপজেলার উত্তর ইউপি'র রামধননগর গ্রামের মৃত ধন মিয়ার ছেলে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে সোমবার রাতে সফর আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই সময় ১৯ বোতল স্কফ সিরাপসহ তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, স্কফ সিরাপসহ আটক সফর আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও ৩টি মাদক মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বাবু/জেএম