রক্তে শর্করা নিয়ন্ত্রণে যা প্রয়োজন

কামাল হোসেন

স্বাস্থ্য

যে কোনো উৎসবের মৌসুমে ডায়াবেটিস রোগীদের বেশ অসুবিধায় পড়তে হয়। দেখা যায় নিজেকে সংযত রেখেও বন্ধু, পরিবার, আত্মীয়

2023-01-03T19:05:47+00:00
2023-01-03T19:05:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রক্তে শর্করা নিয়ন্ত্রণে যা প্রয়োজন
কামাল হোসেন
প্রকাশ: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ৭:০৫ পিএম   (ভিজিট : ১৩৯)
X

যে কোনো উৎসবের মৌসুমে ডায়াবেটিস রোগীদের বেশ অসুবিধায় পড়তে হয়। দেখা যায় নিজেকে সংযত রেখেও বন্ধু, পরিবার, আত্মীয় সকলের সাথে তাল মেলাতে গিয়ে খেয়ে ফেলেছেন নানা রকম। 

আর এর ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।  বিশেষজ্ঞদের মতে, রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে গেলে শুধু ওষুধ খেয়ে গেলেই হবে না। নিজের শরীর, খাওয়াদাওয়া, শরীরচর্চার বিষয়েও সচেতন হতে হবে।  

আরও যেসব বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন 

উৎসবের মৌসুমে খাওয়া-দাওয়া হয়েছে নিয়ন্ত্রণের বাইরে। ফলে শর্করার পরিমাণও বেড়েছে রক্তে। এখন যদি আগের মতোই ওষুধ খেতে থাকেন তবে হয়তো ভালো ফল নাও পেতে পারেন। এ জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে- রক্ত পরীক্ষা করে চিকিৎসকের সঙ্গে কথা বলে ওষুধের মাত্রা নির্ধারণ করতে হবে।  

শরীরে পানির অভাব হলে নানা রকম রোগের উৎপত্তি হয়। রক্তে শর্করার ভারসাম্য ঠিক রাখতে গেলেও পানি খাওয়া জরুরি। প্রতি দিন অন্তত ৬ থেকে ৭ গ্লাস পানি খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু দীর্ঘ দিন ধরে রক্তে শর্করা থাকার ফলে যদি কিডনির সমস্যা দেখা দেয়, সে ক্ষেত্রে অবশ্যই পানি মেপে খেতে হবে। 
 
শাক-সব্জি, দানাশস্য সব কিছুতেই প্রাকৃতিক চিনি থাকে। সুতরাং সারা দিনে আপনি কী খাবেন বা কতটা খাবেন, তার ওপর নির্ভর করবে রক্তের শর্করার মাত্রা। এক্ষেত্রে কিভাবে ভারসাম্য বজায় রেখে খাবার খাবেন, তার পরিকল্পনা আগে থেকে করে রাখাই ভালো। 

শরীরচর্চার বিকল্প নেই। সেটিও যদি একেবারেই করতে না পারেন প্রতি দিন অন্তত পক্ষে ১০ মিনিট হাঁটাহাটি বন্ধ করা যাবে না।  

সারা দিনে যা খাচ্ছেন তার মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে ফেলার চেষ্টা করুন। সাধারণ বাড়ির খাবার খাওয়ার অভ্যাস থাকলে হঠাৎ কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। এতে রক্তে শর্করার ভারসাম্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা বেড়ে যেতে পারে।

বাবু/জেএম






Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy