রেলস্টেশনের সিগন্যাল ক্যাবল চুরি, রেল চলাচলে বিগ্ন

এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া

সারাবাংলা

রেলস্টেশনের সিগন্যাল ক্যাবল চুরির ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ায়।সোমবার (২ জানুয়ারি) গভীর রাতে শহরের মৌড়াইল এবং পুনিয়াউট রেলগেইট এলাকায় এ

2023-01-04T13:47:40+00:00
2023-01-04T13:47:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রেলস্টেশনের সিগন্যাল ক্যাবল চুরি, রেল চলাচলে বিগ্ন
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩, ১:৪৭ পিএম   (ভিজিট : ১৪৫)
X


রেলস্টেশনের সিগন্যাল ক্যাবল চুরির ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ায়।

সোমবার (২ জানুয়ারি) গভীর রাতে শহরের মৌড়াইল এবং পুনিয়াউট রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ১ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের দুইপাশে সিগন্যাল লাইনের ক্যাবল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ট্রেন চলাচলের জন্য সিগন্যাল দেওয়া সম্ভব হয়নি। যার কারণে ট্রেন দুর্ঘটনার আশঙ্কা ঘটে। পরে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করে দ্রুত লাইনের কাজ সম্পন্ন করে সিগন্যাল সচল করা হয়। মেরামত চলাকালীন সময়ে ভোররাত ৪টা থেকে ৫টা পর্যন্ত ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এতে কয়েকটি ট্রেন বিলম্বে চলাচল করে।ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের মাস্টার রফিকুল ইসলাম বলেন, এ পর্যন্ত তিনবার সিগন্যাল ক্যাবল চুরি হয়েছে।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে এ বিষয়টি। এতে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার মো. জিলু মিয়া বলেন, চুরির ঘটনার পর আমরা ঘটনাস্থল পরির্দশন করেছি। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy