প্রকাশ: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩, ৩:২৮ পিএম (ভিজিট : ২১৫)

X
চট্টগ্রামের সীতাকুণ্ডে বসতঘর ও দোকানপাটসহ ৯ পরিবার নিস্ব হয়ে গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মুরাদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পেশকার পাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় ৯টি পরিবারের বসতঘরের যাবতীয় মালামাল ও গুরুত্বপূর্ণ দলিলাদি পুড়ে ছাই হয়ে গেছে। ৬টি বসতঘর ও ৩টি মুদির দোকান পুড়ে ছাই হয়ে যায়। সবকিছু হারিয়ে এসব পরিবারে চলছে শোকের মাতম।
স্থানীয় সুত্রে জানা যায়, পেশকার পাড়া মোল্লা বাড়ির জয়নাল সওদাগরের বসত ঘর হতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয়রা। পরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস। আগুনের লেলিহান হতে পরিবারের সদস্যরা রক্ষা পেলেও ঘরের সমস্ত মালামাল পুড়ে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকতার্ নরুল আলম দুলাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করা হয়। আগুনে ঘরের সমস্ত মালামাল পুড়ে গেছে। বসত ঘরের সাথে তিন দোকানের মালামালসহ আনুমানিক প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে ধারনা করা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে, সকালে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রেজাউল করিম বাহার প্রমুখ। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
-বাবু/এ.এস