শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

দেশের শীতলতম স্হান হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীত জেঁকে বসেছে। টানা দু'দিন ধরে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

2023-01-04T15:31:29+00:00
2023-01-04T15:31:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩, ৩:৩১ পিএম   (ভিজিট : ২৬১)
X


দেশের শীতলতম স্হান হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীত জেঁকে বসেছে। টানা দু'দিন ধরে  শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা  হয়েছে।

আজ বুধবার সকাল ৬টা ও সকাল ৯টায় এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।  শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

ঢাকা আবহাওয়া অফিস জানায়, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াস। ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি ৩.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

স্হানিয় আবহাওয়া অফিস জানায়, ২০০৩ সালের ২৩ জানুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি এবং ২০০৪ সালের ২৮ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ৫.২ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়াও ১৯৯৫ সালের ৪ জানুয়ারি ও ২০০৭ সালের ১৭ জানুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস। 

গত ক'দিন ধরে শীত জেঁকে বসেছে শ্রীমঙ্গলে। ২০৫ টি গ্রাম,  ৯টি ইউনিয়ন একটি পৌরসভা ও ছোট-বড় ৪৪ টি চা-বাগান নিয়ে গঠিত শ্রীমঙ্গল উপজেলায় শীতের কারনে সাধারন জীবনযাত্রায় ছন্দপতন ঘটেছে। বিশেষ করে উপজেলার চা-বাগানগুলোতে শীতের তীব্রতা বেশি। এছাড়াও রাতে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে শ্রীমঙ্গল। চা শ্রমিক, খেটে খাওয়া মানু্ষ ও ছিন্নমুল মানুষের দুর্ভোগ বেড়েছে। 

ডা. নাজেম আল কোরেশী রাফাত জানান, উপজেলায় অনেকেই শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে শিশুদের ব্রংকাইটিস ও  বৃদ্ধরা হাঁপানীসহ শ্বাসকস্ট রোগে আক্রান্ত হচ্ছেন বলে বলে তিনি জানান। এছাড়াও জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন ডা. রাফাত।

এদিকে শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, ইতোমধ্যে শ্রীমঙ্গল উপজেলার ৯ ইউনিয়ন ও এক পৌরসভায় শীতার্ত মানুষের মাঝে ৪ হাজার ৪০০ কম্বল বিতরন করা হয়েছে। তিনি আরো জানান, পর্যায়ক্রমে উপজেলায় গরিব ও শীতার্ত মানুষের মাঝে আরো কম্বল বিতরন করা হবে। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনও উপজেলার বিভিন্ন স্হানে শীতবস্ত্র বিতরন করছে। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy