প্রকাশ: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩, ৩:৩৩ পিএম (ভিজিট : ২১৯)

X
গাজীপুরের কালীগঞ্জে মোক্তারপুর উচ্চ বিদ্যালয় মাঠে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ শেষে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড কর্তৃক বুধবার (০৪ জানুয়ারি) দুপুরে স্থানীয়দের মাঝে বিনামূল্যে এ চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
গাজীপুরে কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি শীতবস্ত্র বিতরণ করেন।
তিনি বলেন, প্রশিক্ষণ এলাকায় অসহায়, ও দুঃস্থ মানুষদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণের এই মানবিক কার্যক্রম সেনাবাহিনীর ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে।
তিনি আরো বলেন, সেনাবাহিনীর এ ধরণের জনসেবামূলক কার্যক্রম জনসাধারণকে চিকিৎসা সেবা প্রাপ্তির পাশাপাশি শীতের প্রকোপ এবং অসুস্থতা থেকে আরোগ্য পেতে বিশেষ ভূমিকা রাখছে।
জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় উপজেলার ৬০০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।এছাড়াও শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণ এলাকায় অসহায়, দুঃস্থ ও গরীব-দুঃখী মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি-মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচী পরিচালনা করছে। এই কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন ধরনের দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসা, গর্ভবতী-প্রসূতি মায়েদের চিকিৎসা সেবা ও বিশেষ পরামর্শ প্রদান করছে এবং অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
এ সময় সময় স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্যগণ, গণমাধ্যম ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
-বাবু/এ.এস