বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর)

সারাবাংলা

নাটোরের বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় মমতা বেগম (৬০) নামের এক নারী নিহত হয়েছেন।বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের

2023-01-04T16:19:19+00:00
2023-01-04T16:19:19+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
বাগাতিপাড়া (নাটোর)
প্রকাশ: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩, ৪:১৯ পিএম   (ভিজিট : ৩৭৯)
X


নাটোরের বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় মমতা বেগম (৬০) নামের এক নারী নিহত হয়েছেন।

বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের পকেটখালী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মমতা বেগম পাশ্ববর্তী চারঘাট উপজেলার কালুহাটি গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী ও বাগাতিপাড়ার চাইপাড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, ভ্যানযোগে জামনগর বাজার থেকে চাইপাড়া গুচ্ছগ্রামে যাওয়ার পথে ইক্ষুবাহী ট্রাক্টর পেছন থেকে ভ্যানকে ধাক্কা দেয়। ধাক্কায় ভ্যান থেকে ছিটকে মমতা রাস্তায় পড়ে গেলে ট্রাক্টকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মমতার মৃত্যু হয়।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মমতার মৃত্যুর পর ট্রাক্টর চালক ঘটনাস্থল থেকে পালিয়েছে, তবে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। দূত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy