সরাইলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কাতার প্রবাসী জাহাঙ্গীরের উদ্যোগে নিজ গ্রামের অসহায় দেড় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

2023-01-04T18:24:39+00:00
2023-01-04T18:24:39+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সরাইলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩, ৬:২৪ পিএম   (ভিজিট : ২৭৪)
X

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কাতার প্রবাসী জাহাঙ্গীরের উদ্যোগে নিজ গ্রামের অসহায় দেড় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। 

বুধবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের উত্তর পাড়া ইমাম হোসেনের বাড়িতে বৃদ্ধ পুরুষ মহিলাদের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। 

রসুলপুর গ্রামের বিশিষ্ট সরদার নূর জাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্লোবাল ট্রাভেলসের চেয়ারম্যান হানিফ আহমেদ, রতন বক্স, উপজেলার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহির ইসলাম, সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার সালাউদ্দীন সুরুজ, শ্রমিক দলের নেতা আওলাদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক আলমগীর মিয়া, সাংবাদিক রিমন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy