সাভারে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

আতিকুল ইসলাম, সাভার

সারাবাংলা

সাভারের হেমায়েতপুরে ২ কিলোমিটার এলাকায় বাসাবাড়িতে অবৈধভাবে নেওয়া গ্যাসের ৫০০ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন

2023-01-04T18:55:17+00:00
2023-01-04T18:55:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাভারে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
আতিকুল ইসলাম, সাভার
প্রকাশ: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩, ৬:৫৫ পিএম   (ভিজিট : ২৩৮)
X

সাভারের হেমায়েতপুরে ২ কিলোমিটার এলাকায় বাসাবাড়িতে অবৈধভাবে নেওয়া গ্যাসের ৫০০ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা।  

বুধবার (৪ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হেমায়েতপুরের মোল্লাপাড়া ও আর্জেন্ট পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন তিতাস সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম।

সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, সাভারের হেমায়েতপুরে দুইটি এলাকার ২ কিলোমিটারের ভেতরে গ্যাসের প্রায় সাড়ে ৫০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিচ্ছিন্নকালে দেখা গেছে, উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস সংযোগ থেকে অতন্ত ঝুঁকিপূর্ণভাবে অসংখ্য বাসাবাড়িতে সংযোগ নেওয়া হয়েছে।

দুই-এক ইঞ্চি পাইপ দিয়ে এ সংযোগগুলো নেওয়া হয়েছে যা খুবই ঝুঁকিপূর্ণ। বুধবারের অভিযানে অবৈধ সংযোগগুলো সম্পূর্ণ বিচ্ছিন্ন করাসহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। অভিযানে উপস্থিত ছিলেন তিতাস সাভার জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, আব্দুল মান্নান ও তিতাসের কারিগরি টিমের সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy