প্রকাশ: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩, ৭:২৭ পিএম আপডেট: ০৪.০১.২০২৩ ৭:২৮ পিএম (ভিজিট : ৩১৬)

X
বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর চেয়ারম্যান জনাব জনেন্দ্র নাথ সরকার আজ ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় পেট্রোবাংলার পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
পেট্রোবাংলায় যোগদানের পূর্বে তিনি শিল্প মন্ত্রণালয়-এ অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন। ১ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে পেট্রোবাংলার চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ করা হয়। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচে ১৯৯৩ তারিখে যোগদান করেন। কর্মকালীন সময়ে তিনি মাঠ প্রশাসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি শিল্প মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বিভিন্ন পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিদ্যা বিভাগ হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন পিএইচডি গবেষণা করছেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় হতে এমবিএ এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে এলএলবি ডিগ্রী অর্জন করেন।
বাবু/জেএম