ডেঙ্গুতে মৃত্যুশূন্য, হাসপাতালে ভর্তি ৪৯

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগী ১৯

2023-01-04T19:39:05+00:00
2023-01-04T19:39:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডেঙ্গুতে মৃত্যুশূন্য, হাসপাতালে ভর্তি ৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৯ পিএম   (ভিজিট : ১৫৫)
X

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগী ১৯ জন এবং ঢাকার বাইরে ৩০ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

বুধবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ২১২ জন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ১০২ জন। অন্যান্য বিভাগে ভর্তি রোগী ১১০ জন।

১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মোট ভর্তি রোগী ১৭৬ জন। এর মধ্যে ঢাকায় মোট ভর্তি রোগী ৭৯ জন। ঢাকার বাইরে ভর্তি রোগী ৯৭ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি।

বাবু/এসআর





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy