প্রকাশ: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩, ৮:২৮ পিএম (ভিজিট : ১৪৪)

X
নারায়ণগঞ্জে রেলওয়ে কর্তৃপক্ষ দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে। বুধবার (৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
কমলাপুর-নারায়ণগঞ্জ রুটের ডাবল ট্রেন লাইন সংস্কার কাজে ২নং রেলগেইট থেকে গলাচিপা মোড় পযন্ত ২ শতাধিক স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় রেলওয়ের ভ্রাম্যমান আদালত।
বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ডিভশনাল এস্টেট অফিসার মো. সফি উল্লাহ এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবাইয়া খানমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ রেল পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে দুই শতাধিক অবৈধ স্থাপনা-দোকান উচ্ছেদ করা হয়েছে। অবৈধ স্থাপনা বা দোকান কোনোটাই ছাড় দেয়া হবে না।
বাবু/জেএম