আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে এক অজ্ঞাত কিশোরের (১৩) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গত বুধবার রাত

2023-01-05T17:25:00+00:00
2023-01-05T17:25:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩, ৫:২৫ পিএম   (ভিজিট : ২০৪)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে এক অজ্ঞাত কিশোরের (১৩) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গত বুধবার রাত সাড়ে দশটার দিকে স্টেশন সংলগ্ন তাজমহল হোটেলের বিপরীতে সড়কে মৃত অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়।

নিহতের পড়নে ছিল গোল গলা গেঞ্জি ও পায়জামা। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিক ভাবে ঠান্ডা এবং ঠিকমত খাবার না পাওয়ার কারণে ওই মৃত্যু হয়েছে বলে ধারনা করছে পুলিশ। 

আখাউড়া থানার ওসি (তদন্ত) মো. সফিক আহমেদ বলেন, ছেলেটি ২/৩ দিন ধরে ষ্টেশনে থাকতো। মানুষের কাছে চেয়ে নিয়ে খেত। জীর্ণশীর্ণ শরীর। মনে হয় খাবারের অভাবে এবং ঠান্ডায় তার মৃত্যু হয়েছে।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy