সংসদে কর্মরত সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

জাতীয় সংসদে কর্মরত সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) জাতীয় সংসদের

2023-01-05T19:42:35+00:00
2023-01-05T19:42:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সংসদে কর্মরত সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩, ৭:৪২ পিএম   (ভিজিট : ১৭২)
X

জাতীয় সংসদে কর্মরত সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে গিয়ে তিনি মতবিনিময় করেন।

একাদশ জাতীয় সংসদের ২১তম ও বছরের প্রথম অধিবেশনে সংবিধান অনুযায়ী ভাষণ দেওয়ার পর রাষ্ট্রপতি সাংবাদিক লাউঞ্জে যান। বিকেল ৫টায় গিয়ে সেখানে তিনি প্রায় এক ঘণ্টা সাংবাদিকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসময় সাংবাদিকদের সঙ্গে জমিয়ে আড্ডাও দেন রাষ্ট্রপতি। 

এরপর তার পক্ষ থেকে সাংবাদিকদের মিষ্টি মুখ করানো হয়। এসময় তিনি স্পিকার থাকা অবস্থায় জাতীয় সংসদের বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন। রাষ্ট্রপতি তার স্বভাবসুলভ ভঙ্গিতে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে হাস্যরসে মেতে ওঠেন। 

এসময় পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন আল রশীদ, সাধারণ সম্পাদক নাফিজা দৌলা ও কোষাধ্যক্ষ সিরাজুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেবেন আবদুল হামিদ। এদিকে রাষ্ট্রপতি আসবেন বলে এসএসএফের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রত্যেক সাংবাদিক ও আসা ব্যক্তিদের তল্লাশি করা হয়। এসময় এমপি এবিএম ফজলে করিম চৌধুরী ও আতিউর রহমান আতিক এবং সংসদের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy