পরিবার কল্যাণ সহকারী পদে নিয়োগে অনিয়মের অভিযোগ

রবিউল ইসলাম, বেনাপোল (যশোর)

সারাবাংলা

পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন যশোর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগ যোগ্য ১৫-২০তম গ্রেডের তৃতীয় ও চতুর্থ শ্রেনীর ৩টি ক্যাটাগরীতে

2023-01-05T20:11:13+00:00
2023-01-05T20:11:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পরিবার কল্যাণ সহকারী পদে নিয়োগে অনিয়মের অভিযোগ
রবিউল ইসলাম, বেনাপোল (যশোর)
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩, ৮:১১ পিএম   (ভিজিট : ১৯৫)
X

পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন যশোর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগ যোগ্য ১৫-২০তম গ্রেডের তৃতীয় ও চতুর্থ শ্রেনীর ৩টি ক্যাটাগরীতে নিয়োগে অনিয়মের একাধিক অভিযোগ উঠছে।

যশোরের শার্শা উপজেলার শূন্য ইউনিটে ৯টি পরিবার কল্যাণ সহকারী পদে নিয়োগে ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে বলে জানা গেছে। অস্থায়ী প্রার্থী হয়েও সামটা গ্রাম হতে অনিয়ম ও  দুর্নীতি আশ্রয়ে চুড়ান্ত মনোনীত হয়েছে।

ইতিমধ্যে অনিয়মের প্রতিবিাদ জানিয়ে ও নিয়োগ বাতিল চেয়ে পরীক্ষার্থী শারিয়া নৌরন মিম গত ৪ জানুয়ারি যশোর জেলা প্রশাসক, যশোর সিভিল সার্জন ও শার্শা উপজেলা নির্বাহী বরাবর লিখিত দরখাস্ত দিয়েছেন। মিম উপজেলার ৮নং বাগআঁচড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড সামটা গ্রামের মুনায়েম হোসেনের স্ত্রী।

ভূক্তভোগী নৌরিন মিম জানান,পরিবার পরিকল্পনা অধিদপ্তারাধীন যশোর জেলা পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃক ২০২১ সালে নিয়োগের সার্কুলার পেয়ে ২০২২ সালের ২৩ ডিসেম্বর যশোর মহিলা কলেজে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশনেই।

লিখিত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ন হয়ে গত ২৮ ডিসেম্বর ভাইভা পরীক্ষায় অংশ নিই। ভাইভা পরীক্ষা শেষে আমি অপর পরীক্ষার্থী বাগআঁচড়া ১নং ওয়ার্ডের বাসিন্দা হওয়ায় রাহিলা খাতুনকে ভাইভা বোর্ডে দায়িত্বরতদের কৈফিয়তের মুখে পড়তে দেখেছি। অথচ বিধি ভেঙ্গে অনিয়ম করে সেই রাহিলা খাতুনকে চুড়ান্ত ভাবে নির্বাচিত করা হয়েছে। অনিয়মের তীব্র প্রতিবাদ জানিয়ে নিয়োগ বাতিলের দাবী জানান ভূক্তভোগী নৌরিন মিম।

একি অভিযোগ জানান,পরিবার কল্যাণ সহকারী পদের পরীক্ষায় অংশ নেওয়া অপর দুই পরীক্ষার্থী সামটা গ্রামের ফারজানা ইয়াসমিন ও সামটা গ্রামের ফয়সাল আহমেদ এর স্ত্রী ইয়াসমিন আরা।

এ বিষয়ে শার্শা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান জানান, নিয়োগের পুরো প্রক্রিয়াটি জেলা পরিবার পরিকল্পনা নিয়োগ কমিটির হাতে। আমাদের এখানে কোন ভূমিকা নাই। সার্কুলার বর্হিভূত কোন প্রার্থী মনোনীত হলে অবশ্যই সেটা অনিয়ম। আমার দপ্তরে চুড়ান্ত কোন চিঠি আসেনি। ভূক্তভোগীদের দাবি বধিবর্হিভূত ভাবে মনোনয়ন বোর্ড রাহিলা খাতুনকে চুড়ান্ত ভাবে নির্বাচিত করে প্রঙ্গাপন জারি করেছে।

অন্যদিকে জেলা প্রশাসকের নিকট আপত্তি দাখিলের প্রেক্ষিতে কর্মকর্তাদের অনিয়ম ধামাচাপা দিতে রাহিলা খাতুনকে সামটা গ্রামে তড়িঘড়ি করে ঘর নির্মাণ করছে বলে জানান এলাকাবাসী। এ বিষয়ে রাহিলা খাতুনের স্বামী মফিজুল ইসলাম জানান, সামটা গ্রামে আমার জমি ছিলো সেখানে নতুন করে বাড়ি নির্মাণ করা হচ্ছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy