কেন্দুয়ায় বিষপানে দিনমজুরের আত্মহত্যা

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় বিষপানে এক দিনমজুরের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধায় নেত্রকোনার কেন্দুয়ায় মোজাফফর ইউনিয়নের মোজাফফরপুর গ্রামের

2023-01-06T18:46:22+00:00
2023-01-27T16:19:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় বিষপানে দিনমজুরের আত্মহত্যা
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩, ৬:৪৬ পিএম  আপডেট: ২৭.০১.২০২৩ ৪:১৯ পিএম  (ভিজিট : ১৯২)
X

নেত্রকোনার কেন্দুয়ায় বিষপানে এক দিনমজুরের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধায় নেত্রকোনার কেন্দুয়ায় মোজাফফর ইউনিয়নের মোজাফফরপুর গ্রামের মৃত সন্তু মিয়ার ছেলে চার সন্তানের জনক আবু হানিফা (৫২) ইদুরের বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।

খবর পেয়ে বাড়ির লোকজন প্রথমে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করলে নেয়ার পথে রাস্তায় হানিফা মারা যায়।

মোজাফফর পুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির আলম ভূঞা আবু হানিফার আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের কারণে আত্মহত্যার ঘটনার ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছেন।

কেন্দুয়া থানার অফিসার ইন চার্জ আলী হোসেন মোজাফফরপুর গ্রামের আবু হানিফার আত্মহত্যার ঘটনা নিশ্চিত করে বলেন, লাশ আজ শুক্রবার (৬ জানুয়ারি)  সকালে নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে কেন্দুয়া  থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy