প্রকাশ: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩, ১০:৪২ এএম (ভিজিট : ১৪৫)

X
ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। নৌপথে ফেরি মাকিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় মাঝ নদী একটি ফেরি আটকা পড়ে যায়। পরে নৌপথে দুর্ঘটনা এড়াতে শনিবার (৭ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে ফেরিসহ সকল নৌযান বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)’ আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যমুনা নদীতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার পর থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। এতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে মাঝ নদীতে যানবাহন বোঝাই এনায়েতপুরী নামের একটি ফেরি আটকে পড়ে। পরে নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে আরিচা-কাজিরহাট ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরিঘাট এলাকায় অর্ধশতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে।
বাবু/জেএম