প্রকাশ: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩, ৪:২৮ পিএম (ভিজিট : ১৪৪)

X
চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে তিন বছর সাজাপ্রাপ্ত আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতব্যাপী উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- তিন বছর সাজাপ্রাপ্ত আসামি মো. শহিদুল ইসলাম, ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি রেজাউল করিম ও মো. জাবেদ। বাকিরা হলেন- আলী আহমদ, মো. আবু তাহের, মো. সেলিম (৪৫), মো. আনু মিয়া (৩৮), আবু বক্কর, নুরুল আলম(৩৫)।
সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত জানান, গ্রেপ্তার আসামিদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বাবু/জেএম