কমলগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষেরসংঘর্ষে৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর

2023-01-07T17:42:11+00:00
2023-01-07T17:42:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩, ৫:৪২ পিএম   (ভিজিট : ২৪২)
X

জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শনিবার বিকাল ৩টায় কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলপথ সংলগ্ন কিছু জমি নিয়ে সাবু মিয়া ও সামছুদ্দীন আহমদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শনিবার শামছুদ্দীন ও তার ভাইয়েরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জমি দখলে আসেন। এ সময় টিনের তৈরি ঘর ভেঙে ফেলা হচ্ছে বলে সাবু মিয়া স্থানীয়দের দেখার অনুরোধ জানান। ঘর দেখতে যাওয়ার পর সেখানে অবস্থানরত মসুদ মিয়া ও শামছুদ্দীন আহমদ লোহার রড দিয়ে সবুজ মিয়াকে মারতে চাইলে বাঁধা দিতে যাওয়ায় আতিকুর রহমান ও মিজানুর রহমান উপর আঘাত করে। 

এরপর আতিকুর রহমানকে রক্তাক্ত দেখে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অন্যান্যরা এগিয়ে আসলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে সোহান আহমদ (২৫), আতিকুর রহমান বকুল (৫৩), মিজানুর রহমান (৬০), সাবু মিয়া (৩৫), মসুদ মিয়া (৪৮), জাহিদ মিয়া (৫২), শামছুদ্দীন আহমদ (৪৩) আহত হন। আহতদের মধ্যে সোহান আহমদের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অন্যান্যরা মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ি এসআই সোহেল রানা ও এএসআই এনামুল হক সরেজমিন ঘুরে আসেন। এঘটনায় এখনও কোন মামলা হয়নি। এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এস.আই সোহেল রানা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের আগে চিকিৎসা প্রদানের কথা বলা হয়েছে। থানায় মামলা দেয়া হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবু/জেএম
 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy