প্রকাশ: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩, ১০:০৭ পিএম (ভিজিট : ১৮৭)

X
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী মোহন মৈশান (৬০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (৭ জানুয়ারি) বিকাল ৩টা দিকে শ্বাস-কষ্টের সমস্যা দিলে উপজেলা সদর হাসপাতালে ভর্তি হন তিনি। বিকাল সাড়ে ৫ টায় তিনি মৃত্যু বরণ করেন।
মোহন মৈশান সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিনের নোয়াগাঁও (মধ্যপাড়া) মৈশান বাড়ির মৃত ফজর আলীর ছেলে। মৃত্যু কালে তিনি ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
পরিবার জানায়, দীর্ঘদিন ধরে শ্বাস কষ্টের সমস্যা ছিল তার। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ থেকে আসন্ন উপ-নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন।
-বাবু/এ.এস