উখিয়ায় শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে রশিদ আহমেদ ৩৬ নামের এক রোহিঙ্গা মাঝিকে (নেতা) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার রাত ১২টার দিকে

2023-01-08T10:24:08+00:00
2023-01-08T12:51:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
উখিয়ায় শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ জানুয়ারি, ২০২৩, ১০:২৪ এএম  আপডেট: ০৮.০১.২০২৩ ১২:৫১ পিএম  (ভিজিট : ১৬৬)
X


কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে রশিদ আহমেদ ৩৬ নামের এক রোহিঙ্গা মাঝিকে (নেতা) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

নিহত রশিদ পালংখালী ১৫নং জামতলী ক্যাম্পের এ/৫ ব্লকের মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি ওই ব্লকের হেড মাঝি ছিলেন।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, শনিবার সন্ধ্যা সাতটার দিকে পালংখালী ইউপিস্থ জামতলী এফডিএমএন ক্যাম্প-১৫, ব্লক-এ/৫ এ রশিদ আহমদের (ব্লক হেড মাঝি) দ্বিতীয় স্ত্রী জেসমিন আরার শেডের ভিতরে অজ্ঞাতনামা ২/৩ জন সন্ত্রাসী মুখোশ পরিহিত অবস্থায় প্রবেশ করে।

এ সময় তারা রশিদ আহমদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy