কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলমাকান্দা (নেত্রকোনা)

সারাবাংলা

নেত্রকোনার কলমাকান্দায় পুকুর থেকে ভাসমান দুই বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পরিবারের লোকজন।শনিবার বিকেলে কলমাকান্দা উপজেলার ইউনিয়নের কৈলাটি

2023-01-08T15:04:43+00:00
2023-01-08T15:04:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: রোববার, ৮ জানুয়ারি, ২০২৩, ৩:০৪ পিএম   (ভিজিট : ১৪১)
X


নেত্রকোনার কলমাকান্দায় পুকুর থেকে ভাসমান দুই বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পরিবারের লোকজন।

শনিবার বিকেলে কলমাকান্দা উপজেলার ইউনিয়নের কৈলাটি গ্রামের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. আব্দুল্লাহ ওই গ্রামের মো. ওয়ালিদ মিয়া ও সোমা আক্তার দম্পতির ছোট ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শিশুটি হাঁসের বাচ্চার সঙ্গে খেলা করতে করতে বাড়ির সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

কপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান। দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কলমাকান্দা থানার ওসি (তদন্ত) খোকন কুমার সাহা বলেন, হাসপাতাল থেকে শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy