যাত্রীবেশে ইয়াবা পাচারঃ ১০ হাজার পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক

পটুয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীতে যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে দশ হাজার পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ রফিকুল ইসলাম নামের একজন মাদককারবারিকে আটক করেছে

2023-01-08T16:08:21+00:00
2023-01-08T16:08:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যাত্রীবেশে ইয়াবা পাচারঃ ১০ হাজার পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ জানুয়ারি, ২০২৩, ৪:০৮ পিএম   (ভিজিট : ১৫৬)
X


পটুয়াখালীতে যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে দশ হাজার পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ রফিকুল ইসলাম নামের একজন মাদককারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

রোববার (৮ জানুয়ারি) সাড়ে ৭টায় সদর উপজেলার শিয়ালী বাজার এলাকায় বরিশাল থেকে পটুয়াখালীগামী ‘সেকান্দার’পরিবহন থেকে ছত্রিশ বছর বয়সি রফিকুল ইসলামকে আটক করা হয়।

আটককৃত রফিকুল ইসলাম পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত ওহিদ ফকিরের ছেলে বলে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় স্টাফদের সমন্বয় একটি রেলিং কমিটি করে ঘটনার  সময় ওই বাসটি থামিয়ে যাত্রীদের তল্লাশি করে ইয়াবাসহ রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। আটক রফিকুল ইসলামের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। তিনি আরো জানান, আলামতটি কোথা থেকে এসেছে কোথায় যাবে এ নিয়ে আমাদের প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি তথ্য জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিবহনে যাত্রী বেশে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য দেশের বিভিন্ন এলাকা থেকে পাচার করে দক্ষিানাঞ্চলে নিয়ে আসছে। ধারনা করা হচ্ছে, আটককৃত রফিকুল ইসলাম ওই চক্রেরই সদস্য। তবে জেলা পুলিশের গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে। এরআগেও জেলা পুলিশ বিভিন্ন পরিবহন থেকে এরকম মাদক জব্দ করেছে। তাদের অভিযান অব্যাহত আছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy