নবীনগরে শীতবস্ত্র বিতরণ

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শত বছরের ঐতিত্যবাহী বিদ্যাপীঠ ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ করা

2023-01-08T19:48:01+00:00
2023-01-08T19:48:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নবীনগরে শীতবস্ত্র বিতরণ
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ জানুয়ারি, ২০২৩, ৭:৪৮ পিএম   (ভিজিট : ১৫৬)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শত বছরের ঐতিত্যবাহী বিদ্যাপীঠ ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই অভিভাবক সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবিরের সভাপতিত্বে অভিভাবক সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোখলেছুর রহমান, ইভা আক্তার, সমাজসেবক গোলাম মোর্শিদ, আশরাফুল আলম। 

প্রধান অতিথির বক্তব্যে ডা. মিজানুর রহমান বলেন, সারাদেশে জেঁকে বসেছে তীব্র শীত। কোথাও কোথাও দিনের শেষে বিকেল থেকে বাড়তে থাকে হিমেল হাওয়া ও কুয়াশা। সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে থাকে। হাড় কাঁপানো শীতে যেমন বিপাকে পড়েছেন সকল প্রেশার মানুষ। তেমনি বিপাকে পড়েছেন স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। তাই শীতের কষ্ট থেকে শিক্ষার্থীদের কিছুটা হলেও লাঘব করতে তিনি নিজস্ব অর্থায়নে ২০২৩ সালের প্রায় দেড় শতাধিক এসএসসি পরিক্ষার্থীদের জন্য শীতের চাদর বিতরণ করেছেন এবং তিনি সমাজের বিত্তবানদের যার যার অবস্থান থেকে শীতার্তদের পাশে দাড়ানোর আহবান জানান। এছাড়াও তিনি ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের লক্ষ্যে উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

বাবু/এসআর






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy