নবীনগর রাইস মিলে অগ্নিকাণ্ড

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চালের মিল ও গুদামঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার

2023-01-09T17:21:53+00:00
2023-01-09T17:21:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীনগর রাইস মিলে অগ্নিকাণ্ড
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩, ৫:২১ পিএম   (ভিজিট : ১৮৯)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চালের মিল ও গুদামঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার উপরে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মিল মালিক আলমগীর মিয়া। 

সোমবার রাত আনুমানিক ১টার দিকে পৌর এলাকার ভোলাচং পুরান বাজারের একতা অটো রাইস মিলে এ ঘটনা ঘটে। দেড় ঘন্টার ব্যবধানে মুহুর্তেই ছাই হয়ে যায় গুদামঘরসহ মিলের সব আসবাবপত্র। আগুনে গুদামঘরে থাকা প্রায় ১০০ বস্তা চাল ও ১৫০ বস্তা ধান পুড়ে গোডাউনে পড়ে আছে।

রাতেই পৌর এলাকার নারায়নপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘন্টাখানেকের প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শী ও মিল শ্রমিকদের কয়েকজন জানান, ফায়ারসার্ভিস কর্মীরা সময়মত না এলে আশপাশের বহু দোকান ক্ষতিগ্রস্ত হতো। এই ঘটনায় মিল মালিকের পাশাপাশি অনিশ্চয়তা দেখা দিয়েছে ২০ শ্রমিকের পরিবারেও। 

খবর পেয়ে নবীনগর পৌরসভার মেয়র অ্যাড. শিব শংকর দাস ঘটনাস্থালে ছুটে যান। এই ঘটনা দেখে তিনিসহ ঘটনাস্থলে ছুটে আসা উৎসুক জনতা সবাই বাকরুদ্ধ। পৌর মেয়র অ্যাড. শিব শংকর দাস বলেন, ঘটনাটি দুঃখজনক। আলমগীর মিয়ার মনোবল শক্ত রেখে এই পরিস্থিতি সামাল দেয়ার পরামর্শ দেন তিনি।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy