ভুল চিকিৎসায় ট্রাক চালক পঙ্গু, আদালতে মামলা

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

মিলন শেখ নামে পিরোজপুর পৌরসভার আলামকাঠী এলাকার এক ট্রাকচালক বাগেরহাটে হাড়ভাঙার অপচিকিৎসায় পঙ্গু হয়ে আদালতে মামলা দায়ের করেছেন।

2023-01-09T18:12:47+00:00
2023-01-09T18:12:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভুল চিকিৎসায় ট্রাক চালক পঙ্গু, আদালতে মামলা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩, ৬:১২ পিএম   (ভিজিট : ১৯২)
X

মিলন শেখ নামে পিরোজপুর পৌরসভার আলামকাঠী এলাকার এক ট্রাকচালক বাগেরহাটে হাড়ভাঙার অপচিকিৎসায় পঙ্গু হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। রোববার পিরোজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সাদিক আহম্মেদের আদালতে হাজির হয়ে এই মামলা করেছেন পঙ্গু মিলন শেখ ও তার স্ত্রী ডলি আক্তার।

 আদালত মামলাটি তদন্তের জন্য পিরোজপুর সদর থানার ওসিকে নির্দেশ দেন। মামলার বাদী ডলি আক্তার জানান, তার স্বামী মিলন শেখ ট্রাকচালক ছিলেন। সড়ক দুর্ঘটনায় তার দুই পায়ের হাড় ভেঙে গেলে তারা ঢাকার পঙ্গু হাসপাতালে কিছুদিন চিকিৎসার করার পর ভুয়া একটি ডাক্তার চক্র তাদের সেখান থেকে বাগেরহাটে  নিয়ে আসে। চক্রটি কম টাকায় চিকিৎসা করার নামে বাগেরহাটে একটি বাসায় রেখে তাদের জিম্মি করে দফায় দফায় কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়।

মামলার প্রধান আসামি মো. মনিরুজ্জামান, মুকুল মোল্লা, এমাদুল হক, তুহিন চিকিৎসার নামে অপচিকিৎসা করে প্রায় তিনমাস পর পঙ্গুপ্রায় রোগীকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ভুয়া ডাক্তার চক্রটি তাদের হত্যার হুমকি দিলে রোগী নিয়ে তারা বাগেরহাট থেকে চলে আসতে বাধ্য হন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু সালে মোহাম্মদ ওমান জানায়, একটি ভুয়া ডাক্তার চক্র মিলন শেখ নামের ওই ভিকটিমকে চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে তার পা পঙ্গু করে ফেলেছে। ভিকটিম মিলন শেখকে বাগেরহাটের হাড়িখালির একটি বাসায় আটকে রেখে দফায় দফায় টাকা হাতিয়ে নেয়।

তিনি বলেন, এরপর মিলন শেখ বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরে বিচার না পাওয়ায় ভুয়া ডাক্তার চক্রের ৪ জনকে আসামি করে আদালতে মামলার জন্য কাগজপত্র দাখিল করলে বিচারক বিষয়টি আমলে নিয়ে পিরোজপুর সদর থানার ওসিকে তদন্ত করার নির্দেশ দেন। আশা করছি ভিকটিম ন্যয় বিচার পাবেন।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy