ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে একজনের মৃত্যু হয়েছে, যা নতুন বছরে দেশে ডেঙ্গুতে প্রথম মৃত্যু। এ

2023-01-09T18:46:19+00:00
2023-01-09T18:46:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩, ৬:৪৬ পিএম   (ভিজিট : ১৪০)
X

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে একজনের মৃত্যু হয়েছে, যা নতুন বছরে দেশে ডেঙ্গুতে প্রথম মৃত্যু। এ সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। এর মধ্যে ঢাকায় ৯ এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১১ জন।

সোমবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৭ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ১১৩ জন রোগী।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ২৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৩৯ জন এবং ঢাকার বাইরে ১৫০ জন চিকিৎসা নেন। অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ১১৮ জন। এর মধ্যে ঢাকায় ৮২ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বাবু/জেএম





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy