মামলা আতংকে এহসান গ্রুপের প্রতারণার শিকার ভুক্তভোগীরা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

পিরোজপুরের এহসান গ্রুপের প্রতারণার শিকার ভুক্তভোগীরা মামলা আতংকে ভুগছেন। গ্রাহকরা বেশি বাড়াবাড়ি করলে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি

2023-01-09T19:59:57+00:00
2023-01-09T19:59:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মামলা আতংকে এহসান গ্রুপের প্রতারণার শিকার ভুক্তভোগীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩, ৭:৫৯ পিএম   (ভিজিট : ২০১)
X

পিরোজপুরের এহসান গ্রুপের প্রতারণার শিকার ভুক্তভোগীরা মামলা আতংকে ভুগছেন। গ্রাহকরা বেশি বাড়াবাড়ি করলে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভুগীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন মো. হারুন অর রশিদ। যিনি এক সময় এই প্রতিষ্ঠানটিতে কর্মরত ছিলেন।

লিখিত বক্তব্যে হারুন অর রশিদ বলেন, আমরা এহসান রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স লিমিটেড পিরোজপুর কর্তৃক প্রতারণার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত সদস্যরা আইনি সহায়তা পাওয়ার জন্য প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন সময় একাধিক মামলা করি। এর প্রেক্ষিতে আদালত তদন্ত সাপেক্ষে আসামিদের নামে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু আসামিদের বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্যেও তাদের গ্রেপ্তার করা হচ্ছেনা। আসামিরা ক্ষতিগ্রস্ত সদস্যদের জীবন নাসের হুমকি ধামকি দিচ্ছে বলেও অভিযোগ করেন হারুন।

ভুক্তভোগীরা আশঙ্কা করছেন, আসামিদের কাছে থাকা ক্ষতিগ্রস্ত সদস্যদের সকল গুরত্বপূর্ণতথ্য কাগজপত্র গুম করার পাশাপাশি জমি বিক্রি করে ও সদস্যদের টাকা পাচার করে আসামিরা যে কোন সময় দেশ ত্যাগ করতে পারে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, এহসান গ্রুপের উপদেষ্টা আঃ রব খান ভুক্তভোগীদের হুমকি দিচ্ছেন যে, পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তার সাথে আমাদের ভালো সম্পর্ক আছে। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের গ্রেপ্তার করবে না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মাওলানা রফিকুল ইসলাম, মো, এখলাছুর রহমান, আক্তারুজ্জামান, মো. আমিনুল ইসলাম, মো. মারুফ শিকদার ও রিপন শিকদার। তারা সবাই এহসান গ্রুপের প্রতরাণার শিকার।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy