চট্টগ্রামে রোহিঙ্গাসহ পাঁচ মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রাম নগরীতে রোহিঙ্গাসহ পাঁচ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার ব্যক্তিরা হলেন-দুই রোহিঙ্গা নাগরিক নুর

2023-01-09T20:18:05+00:00
2023-01-09T20:18:05+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে রোহিঙ্গাসহ পাঁচ মাদক কারবারি গ্রেফতার
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩, ৮:১৮ পিএম   (ভিজিট : ১৪৯)
X

চট্টগ্রাম নগরীতে রোহিঙ্গাসহ পাঁচ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার ব্যক্তিরা হলেন-দুই রোহিঙ্গা নাগরিক নুর হাশিম, মো. খালেদ এবং মো. শফিক, মিঠুন হোসেন ও ফাতেমা বেগম। 

রোববার রাতে নগরীর শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার রাতে শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৮ হাজার ২৫০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে দুইজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy