রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রংপুর প্রতিনিধি

সারাবাংলা

রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০

2023-01-10T10:28:18+00:00
2023-01-10T15:13:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
রংপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩, ১০:২৮ এএম  আপডেট: ১০.০১.২০২৩ ৩:১৩ পিএম  (ভিজিট : ২৪৬)
X


রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের দোয়ালীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

তারাগঞ্জ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা থেকে সাইমন এক্সক্লুসিভ বাসটি যাত্রী নিয়ে দিনাজপুরে যাচ্ছিল। পথে দিনাজপুর-রংপুর মহাসড়কের দোয়ালীপাড়া এলাকায় বিপরীতমুখী একটি লোকাল বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। এ ছাড়া আহত হন ১১ জন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। 

লাশগুলো হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy