প্রকাশ: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩, ১২:০৮ পিএম (ভিজিট : ১৫৪)

X
টাঙ্গাইলের ঘাটাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ৬ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার হরিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক ঢাকা মিরপুর এলাকার মো.আজবার আলীর ছেলে আব্দুল জলিল(৩৫)। এ ঘটনায় চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই ট্রাক মধুপুর দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা বালু বোঝাই ট্রাক টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হরিপুর নামক স্থানে পৌঁছলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক হেলপার আব্দুল জলিল নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আড়াই ঘন্টা পর সকাল সাড়ে আটটার দিকে ট্রাকের ভিতর থেকে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ঘাটাইল থানার এসআই সাজ্জাদ হোসাইন বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
-বাবু/এ.এস