প্রকাশ: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩, ২:০৭ পিএম (ভিজিট : ২১৯)

X
পিরোজপুরের স্বরূপকাঠির জগন্নাথকাঠি বন্দরের বেপরোয়া টমটম গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে গোডাউন ও চায়ের দোকানে প্রবেশ করে। গাড়ীর ধাক্কায় চায়ের দোকানটি সহ পাশে থাকা একটি গোডাউন ঘর অর্ধেকাংশ ভেঙ্গে চুরমার হয়ে যায়।
এ সময় চায়ের দোকানের ভিতরে থাকা তের বছরের একটি ছেলে অল্পের জন্য প্রাণে বেচে গেলেও বাম পা কেটে থেতলে গেছে তার। ছেলেটির নাম মো: আলিম (১৩)। সে উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের সেহাঙ্গল গ্রামের দিনমজুর মো: মোজাম্মেল মিয়ার ছেলে। ছেলেটি বাজারে বাবার সাথে খেজুরের রস বিক্রি করতে এসেছিল। রস বিক্রি করে বাড়ী ফেরার সময় বাজারে চা খেতে বসে ওই দুর্ঘটনার কবলে পড়ে। মঙ্গলবার সকালে উপজেলার জগন্নাথকাঠি বাজার ভিতরের সাহা স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। উত্তেজিত জনতা টমটম গাড়ীটি আটকে রেখে আহত ছেলেটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। স্বরূপকাঠি হাসপাতালোর জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেছেন, আপাতত ছেলেটির বাম পা জমখ দেখে সেখানে কয়েকটি সেলাই দেয়া হয়েছে। তবে পায়ের এক্সরে রিপোর্র না দেখে ভাঙ্গাচোড়ার ব্যাপারে কিছুই বলা যাবেনা।
প্রত্যক্ষদর্শী মো: সোহেল জানান, আমি দোকান থেকে চা খেয়ে বের হয়ে সামনের দিকে হেটে যাই। এসময়, আচমকা আওয়াজ শুনে পেছনে তাকাতেই দেখি বাজারের পশ্চিম পাশের খালের পাশে অবস্থিত সাহা ষ্টোরের গোডাউন ও হারুন সরদারের চায়ের দোকানের সামনের সাটার ভেঙ্গে একটি টমটম গাড়ী ডুকে গেছে। আর একটি ছেলে খালের পাড়ে কাতরাচ্ছে। এসময় উপস্থিত কয়েকজন মিলে ছেলেটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
ক্ষতিগ্রস্থ চা দোকানি মো: হারুন সরদার বলেন, টমটম গাড়ীটি খোকন সাহার গোডাউন ভেঙে আমার দোকানের ভিতরে ডুকে পড়ে। গাড়ীর ধাক্কায় দোকানের ফ্রীজ ও অনেক আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। এতে আনুমানিক দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
-বাবু/এ.এস