ভূঞাপুরে কবরস্থানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা!

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বরকতপুর কবরস্থানে গিয়ে মোঃ ইসমাইল হোসেন (৫০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।মঙ্গলবার

2023-01-10T16:53:36+00:00
2023-01-10T21:00:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে কবরস্থানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা!
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩, ৪:৫৩ পিএম   (ভিজিট : ২৭৩)
X

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বরকতপুর কবরস্থানে গিয়ে মোঃ ইসমাইল হোসেন (৫০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোরে উপজেলার অলোয়া ইউনিয়নের বরকতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন চর অলোয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী ওরফে বাউলা মুন্সির ছোট ছেলে। পরিবারের দাবি ইসমাইল হোসেন মানসিক ভারসাম্যহীন অবস্থায় কবরস্থানে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত ইসমাইল হোসেনের বৃদ্ধা মা, স্ত্রী ও সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, ইসমাইল হোসেন ও তার পরিবারের মধ্যে কোন ঝগড়া বিবাদ ছিল না তবে সে একজন ভারসাম্যহীন ছিলেন। মাঝেমধ্যে মাথা খারাপ লোকের মত আচরণ করতেন। আজ মঙ্গলবার ভোরে ফজরের নামাজ আদায় করে চর অলোয়ার আম তলার দোকানে গিয়ে চা পান করেন। তারপর সেখান থেকে কবরস্থানে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম জানান, বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। বিষয়টি আইনিভাবে প্রক্রিয়াধীন রয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy