বড়াইগ্রামে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

হৃদয় আহমেদ, বড়াইগ্রাম (নাটোর)

সারাবাংলা

নাটোরের বড়াইগ্রামে হাতকড়া ও পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে

2023-01-10T17:20:41+00:00
2023-01-10T17:20:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বড়াইগ্রামে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
হৃদয় আহমেদ, বড়াইগ্রাম (নাটোর)
প্রকাশ: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩, ৫:২০ পিএম   (ভিজিট : ৪৩০)
X

নাটোরের বড়াইগ্রামে হাতকড়া ও পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে মাঝগাঁও ইউনিয়নের বোয়ালমারী বিলে হাত কড়া ও পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান মাস্টার জানান, স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। জিন্স শার্ট ও হালকা খাকি রংয়ের প্যান্ট পরিহিত লাশটি বিলের মাঝখানে উপুর হয়ে পড়ে ছিল। তার দু’হাত পেছনে এবং হাতকড়া দিয়ে আটকানো ছিল। এছাড়া দু’পা রশি দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ বিলের মাঝখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, মরদেহটি উদ্ধারের বিষয়টি পুলিশ গুরুত্বের সাথে দেখছে। মরদেহটি সনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy