প্রকাশ: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩, ৬:০৫ পিএম (ভিজিট : ২৬৮)

X
নরসিংদীর পলাশে ইসমাইল (১৬) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর ঈদগাহের পাশের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইসমাইল নরসিংদী সদর উপজেলার করিমপুর বিলপাড় এলাকার ইব্রাহিম মুন্সীর ছেলে।
প্রতক্ষদর্শীরা জানান, সকালে এক রিকসাচালক মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
গতকাল সোমবার বিকেল ৩টার দিকে ইসমাইল ইজিবাইক নিয়ে শহরের উদ্দেশ্যে বের হয়ে যায় বলে জানান তার স্বজনরা। পরে তার কোন খোজ খবর না পেয়ে সদর থানায় আসলে পুলিশ একটি মরদেহের খবর জানায় পরিবারকে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ইসমাইলের বলে সনাক্ত করে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ পরিদর্শক (এস আই) আব্দুল কুদ্দুছ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের গলা ও মুখে বাধা ছিলো। যার ফলে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোদ্ধ করে হত্যা করা হয়েছে। মৃত্যু নিশ্চিত করার জন্য তার মাথায় দাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। বর্তমানে মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে।
বাবু/জেএম