ডোমারে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩, ৬:০৯ পিএম (ভিজিট : ২১৭)

X
নীলফামারীর ডোমার উপজেলায় ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ প্রমুখ।
বাবু/জেএম