নবীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩, ৬:৩০ পিএম আপডেট: ১০.০১.২০২৩ ৬:৩২ পিএম (ভিজিট : ১৮৪)

X
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে গ্রামীণ ব্যাংক।
মঙ্গলবার (১০ জানুয়ারি) গ্রামীণ ব্যাংক কুমিল্লা জোনের নবীনগর এরিয়ার অন্তর্গত সলিমগঞ্জ শাখায় ব্যাংকের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়। ব্যাংক শাখার সুবিধাবঞ্চিত ১০০ জন তালিকাভুক্ত সদস্যদের মাঝে কম্বল তুলে দেন ব্যাংকের কুমিল্লা জোনের জোনাল ম্যানেজার ক্ষুদিরাম পাল, জোনাল অডিট অফিসার আশেকুর রহমান, এরিয়া ম্যানেজার অশোক কুমার সাহা, সলিমগঞ্জ শাখা ব্যবস্থাপক হেলিম মিয়া।
প্রচন্ড শৈত্যপ্রবাহে হাড় কাঁপানো শীতে ও ঘন কুয়াশার মধ্যে এ কম্বল পেয়ে এ সুবিধাবঞ্চিত মানুষগুলো খুবই আনন্দিত।
বাবু/জেএম