চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে কুমিল্লাগামী বাসের চাপায় মটরবাইক চালক মাদ্রাসা শিক্ষক জাহিদ হোসেন (২৫) ও আরোহী ছাত্র জাবের হোসেন

2023-01-10T18:43:07+00:00
2023-01-10T18:43:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩, ৬:৪৩ পিএম   (ভিজিট : ১৩৭)
X

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে কুমিল্লাগামী বাসের চাপায় মটরবাইক চালক মাদ্রাসা শিক্ষক জাহিদ হোসেন (২৫) ও আরোহী ছাত্র জাবের হোসেন (১৩) নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে আঞ্চলিক সড়কে কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষক জাহিদ শাহরাস্তি উপজেলার নোয়াগাঁও গ্রামের হাজী বাড়ীর আব্দুর রাজ্জাকের ছেলে এবং ছাত্র জাবের কুমিল্লার লাকসাম উপজেলার দামাতিয়া গ্রামের সাহাবুদ্দিনের ছেলে। লাকসাম উপজেলার মোদফ্ফরগঞ্জ হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক জাহিদ এবং ওই মাদ্রাসারই ছাত্র জাবের।

কচুয়া থানার ওসি মো. ইব্রাহীম খলিল বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy