ছাড়া পেলেন অপহৃত ৩ কৃষক: একজন কৃষক আটক

সাইফুল ইসলাম, টেকনাফ প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজার টেকনাফ থানাধীন হ্নীলায় লেচুয়াপ্রাং এলাকা হতে অপহৃত তিনজন ভিকটিম র‌্যাব-১৫ কর্তৃক উদ্ধার হয়েছে।বুধবার ১১ জানুয়ারি সকালে এ

2023-01-11T16:05:12+00:00
2023-01-11T16:05:12+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ছাড়া পেলেন অপহৃত ৩ কৃষক: একজন কৃষক আটক
সাইফুল ইসলাম, টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩, ৪:০৫ পিএম   (ভিজিট : ২৩৪)
X


কক্সবাজার টেকনাফ থানাধীন হ্নীলায় লেচুয়াপ্রাং এলাকা হতে অপহৃত তিনজন ভিকটিম র‌্যাব-১৫ কর্তৃক উদ্ধার হয়েছে।বুধবার ১১ জানুয়ারি সকালে এ তথ‍্য নিশ্চিত করে র‍্যাব ১৫ কক্সবাজার গণমাধ্যমে জানান,গত ৭ জানুয়ারি অনুমান রাত ১১ ঘটিকায় কতিপয় অপহরণকারী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নস্থ লেচুয়াপ্রাং এলাকায় ক্ষেত পাহারারত অবস্থা হতে চারজন কৃষককে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক পাহাড়ের গহীনে নিয়ে যায়।

যথাসময়ে অপহৃত লোকজন বাড়িতে না ফেরায় তাদের আত্মীয়-স্বজন উদ্বিগ্ন হয়ে খোঁজাখুজি শুরু করে। পরবর্তীতে অপহরণকারীরা ভিকটিমদের মোবাইল নম্বর হতে তাদের পরিবারের সদস্যদের জানায় অপহৃত ভিকটিম তাদের হেফাজতে রয়েছে এবং ২৫ লাখ টাকা মুক্তিপণ পেলে তাদের ছাড়া হবে। এছাড়া মুক্তিপণ না দিলে ভিকটিমদেরকে হত্যা করার হুমকিসহ বিভিন্নরকম ভয়ভীতি প্রদান করে। এ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে মুহূর্তের মধ্যে সারাদেশে ব্যাপক চাঞ্চল্য এবং এলাকাবাসীর মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

র‌্যাব-১৫ কক্সবাজার বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে অপহৃত ভিকটিমদের উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতার করার জন্য প্রয়োজনীয় কৌশল অবলম্বনসহ বিভিন্ন এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।পরবর্তীতে গতকাল ১০ জানুয়ারি তারিখ অনুমান সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় কক্সবাজর জেলার টেকনাফ থানাধীন হ্নীলা পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে অপহৃত তিনজন ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় এবং অপহৃত অন্যজনকে উদ্ধার করার জন্য অভিযান অব্যহত রয়েছে।

ফিরে আসা কৃষকরা হলেন টেকনাফের হ্নীলা ইউপির লেছুয়াপ্রাং এলাকার গুরা মিয়ার ছেলে আব্দুর রহমান,একই এলাকার রাজা মিয়ার ছেলে মুহিবুল্লাহ ও ফজলুল করিমের ছেলে আব্দুল হাকিম।তবে আপহ্নত একই এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুস সালামকে ফেরত দেয়নি।

এলাকার সুত্রে জানা যায়,ফিরে আসা ৩ জন কৃষক থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ নিয়েছে সন্ত্রাসীরা এবং বাকী একজন মুক্তিপণ না দেয়ায় তাকে ফেরত দেয়নি। ভিকটিমদেরকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং ঘটনায় জড়িত অপরাধীদের বিষয়ে তাদের অভিভাবক কর্তৃক অভিযোগ দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‍্যাব

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy