নবীনগরে ভ্রাম্যমাণ আদালতে ড্রেজার মেশিন জব্দ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে ড্রেজার মেশিনে ফসলি জমির মাটি কেটে নষ্ট করার অপরাধে দুটি ড্রেজার

2023-01-11T18:29:15+00:00
2023-01-11T18:29:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নবীনগরে ভ্রাম্যমাণ আদালতে ড্রেজার মেশিন জব্দ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩, ৬:২৯ পিএম   (ভিজিট : ২৯৯)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে ড্রেজার মেশিনে ফসলি জমির মাটি কেটে নষ্ট করার অপরাধে দুটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১১ জানুয়ারি)  দুপুরে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের নির্দেশে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদা জাহান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, এলাকার চিহ্নিত ড্রেজার ব্যবসায়ী বাছির মিয়া কিছু জমি ক্রয় করে দীর্ঘদিন যাবত ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করে বিক্রয় করছিলেন। এই মাটি উত্তোলনের ফলে ইতিমধ্যে এলাকাটির অনেক ফসলি জমি নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা উপজেলা নির্বাহী অফিসারকে এ বিষয়টি অবগত করলে, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সরজমিনে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদা জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ড্রেজার মেশিন জব্দ করেন। 

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy