ডেঙ্গুতে মৃত্যুশূন্য, হাসপাতালে ভর্তি ২১

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়ে আরও ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায়

2023-01-11T18:35:57+00:00
2023-01-11T18:35:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডেঙ্গুতে মৃত্যুশূন্য, হাসপাতালে ভর্তি ২১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩, ৬:৩৫ পিএম   (ভিজিট : ১৬৬)
X

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়ে আরও ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১২ এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন। তবে, গত একদিনে ডেঙ্গুতে নতুন কারও মৃত্যু হয়নি।

বুধবার (১১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৬৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫৫ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ১১৩ জন রোগী।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৩৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৬৬ জন এবং ঢাকার বাইরে ১৭৬ জন চিকিৎসা নেন। অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ১৭৩ জন। এর মধ্যে ঢাকায় ১১১ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৬২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বাবু/এসআর





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy